সদ্য সংবাদ
আজকের সোনার দাম: ভরিতে কত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজার, ডলার রেট ও আমদানি ব্যয়ের ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশের সোনার বাজারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২১ মে রাতে সোনার নতুন দাম ঘোষণা করেছে, যা এখন কার্যকর রয়েছে।
নতুন তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে:
* ২২ ক্যারেট সোনা: ১,৬৯,৯২১ টাকা
* ২১ ক্যারেট সোনা: ১,৬২,২০০ টাকা
* ১৮ ক্যারেট সোনা: ১,৩৯,০২৩ টাকা
* সনাতন পদ্ধতির সোনা: ১,১৪,৯৪৯ টাকা
উল্লেখ্য, এই দামের সঙ্গে যুক্ত হবে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি। তবে গহনার ধরন ও নকশার জটিলতার ওপর ভিত্তি করে মজুরির হার কিছুটা বাড়তেও পারে।
বিশ্ববাজারে সোনার দামে সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর এখন কিছুটা দরপতন দেখা যাচ্ছে। রয়টার্সের তথ্যমতে, সোমবার (২৬ মে) স্পট গোল্ডের দাম কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৩২.৪ ডলার, আর ফিউচার মার্কেটে নেমে এসেছে ৩,৩৩১.৯০ ডলারে।
এই পতনের প্রভাব বাংলাদেশি বাজারে কতটা পড়বে, তা নির্ভর করছে ডলার রেট ও আমদানি পরিস্থিতির ওপর। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে যদি দরপতনের ধারা অব্যাহত থাকে, তাহলে দেশের বাজারেও সোনার দাম সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা