
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা চরমে, ঠিক তখনই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনীতির সঙ্গে সেনাবাহিনীর ঘনিষ্ঠতা অতীতে কখনো ইতিবাচক ফল দেয়নি এবং ভবিষ্যতেও তা হতে পারে না।
নাহিদ বলেন, “আমরা ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতা পেয়েছি। ইতিহাস প্রমাণ করেছে—সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই দেশের মঙ্গল বয়ে আনে না। যে যার কাজ, তাকেই সেটা করা উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া প্রতিটি নির্বাচনকে আমরা অবৈধ মনে করি। আদালতের মাধ্যমে এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার দিকে নজর দেওয়ার।”
সম্প্রতি সেনাবাহিনীর প্রকাশিত ৬২৬ সদস্যের একটি অভ্যন্তরীণ তালিকা নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, “তালিকাটি আগেই প্রকাশ করা হলে জনমনে বিভ্রান্তি বা সন্দেহের জন্ম নিত না।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “বিগত সময়গুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো—বিশেষ করে আমলাতন্ত্র, পুলিশ ও সেনাবাহিনী—কে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখন সময় এসেছে এসব প্রতিষ্ঠানকে জনগণের জন্য পুনর্গঠনের।”
‘গুম’ ইস্যুতে তিনি বলেন, “অনেক অভিযুক্ত সেনা কর্মকর্তার এখনো কোনো বিচার হয়নি। স্বচ্ছতা না এলে জনগণের আস্থা ফিরবে না।”
নাহিদের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, বিচারহীনতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার মতে, গণতন্ত্রের মজবুত ভিত গড়তে হলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে।
সিদ্দিকা/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৪ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৪ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৯ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে