
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর খানখানাপুরে একটি নির্জন গ্রাম্য এলাকায় গড়ে উঠেছে একটি গোপন কারখানা, যেখানে শিশুদের লক্ষ্য করে তৈরি হচ্ছে নানারকম রঙিন পানীয়, মিষ্টি, ক্যান্ডি ও চকলেট। বাইরে থেকে নিরীহ মনে হলেও, এসব খাদ্যে নেই কোনো মান নিয়ন্ত্রণ বা বিএসটিআই অনুমোদন। স্থানীয়দের কাছে এটি পরিচিত “মকবুলের দোকান” নামে।
তদন্তে জানা গেছে, এসব তথাকথিত শিশুখাদ্য তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, চিনি ও অজ্ঞাত তরলের মিশ্রণে। আকর্ষণীয় মোড়কে বাজারে ছড়িয়ে পড়া এসব পণ্যের গায়ে ভুয়া বিএসটিআই লোগোও ব্যবহার করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—শিশুদের আকৃষ্ট করে বিক্রি বাড়ানো।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এসব খাবার খেয়ে আমাদের শিশুরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে। আপনি হয়তো নিজের সন্তান নিয়ে চিন্তিত, কিন্তু এখানে তো পুরো প্রজন্ম ঝুঁকিতে।”
কারখানায় নেই কোনো প্রশিক্ষিত শ্রমিক বা স্বাস্থ্যবিধি। এক শ্রমিক জানান, “আমরা জানিই না যে এইসব বানাতে কোনো অনুমোদন লাগে। যেভাবে বলা হয়, সেভাবেই বানাই।”
বিশেষজ্ঞদের মতে, এসব বিষাক্ত খাদ্যদ্রব্য দীর্ঘদিন সেবনে শিশুদের শরীরে ক্যান্সারসহ জটিল রোগ দেখা দিতে পারে। সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে দরিদ্র পরিবারগুলোর সন্তানরা—যাদের মা-বাবা না জেনে বা সস্তা দামের কারণে এসব পণ্য কিনছেন।
স্থানীয়দের দাবি, এই ভয়ংকর কারখানা দ্রুত বন্ধ করা হোক এবং শিশুদের জীবনের ঝুঁকি তৈরি করা এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
আশা/

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
৬ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে