
নিজস্ব প্রতিবেদক; সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সম্প্রতি আলোচনায় আসেন একটি হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায়। ১২ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৭ মে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পরে ২২ মে তাকে দুই মামলায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়।
এই ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দাবি করা হয়—মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু তদন্তে দেখা যায়, এই দাবির কোনো ভিত্তি নেই।
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে নামে এবং ভিডিওটির বিভিন্ন অংশ বিশ্লেষণ করে নিশ্চিত হয়—এটি বিভ্রান্তিকর ও মিথ্যা।
ভিডিও-১: ভাইরাল হওয়া ভিডিওর একটি অংশ এসএ টিভির ২০২৩ সালের আগস্টে প্রচারিত এক রিপোর্ট থেকে নেয়া। সেটি ছিল গোয়েন্দা পুলিশের একটি অভিযানের দৃশ্য, যার সঙ্গে মমতাজের বাড়ির কোনো সম্পর্ক নেই।
ভিডিও-২: ভিডিওতে দেখা যায় ‘মমতাজ ভিলা’ লেখা একটি বাড়ির দৃশ্য। এটি ২০২০ সালে ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত একটি রিপোর্ট থেকে নেওয়া, যা ছিল ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাড়িতে র্যাবের অভিযানের ফুটেজ।
ভিডিও-৩: টাকাভর্তি সিন্দুক ও ড্রয়ার থেকে টাকা বের করার দৃশ্যটি সময় টিভির একটি পুরনো রিপোর্ট থেকে নেওয়া, যা ২০২০ সালের আরেকটি ক্যাসিনো অভিযানের অংশ।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেনাবাহিনী বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মমতাজ বেগমের বাড়িতে কোনো অভিযান চালিয়েছে—এমন খবর কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যম বা সরকারি সূত্র নিশ্চিত করেনি।
অতএব, ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো ফুটেজ কেটে জোড়া দিয়ে সম্পাদনা করে তৈরি করা হয়েছে এবং এতে মিথ্যা বার্তা ছড়ানো হচ্ছে।
সোহাগ/

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫ দিন আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা বা রুপার অলংকার কেনার আগে সর্বশেষ মূল্য তালিকা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
৫ দিন আগে