
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশ ভিয়েতনাম এবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগসহ 'গোল্ডেন ভিসা' প্রোগ্রাম। ৫ থেকে ১০ বছর পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দেবে এই বিশেষ ভিসা।
পর্যটন ও অর্থনীতিকে আরও চাঙা করতে ভিয়েতনামের ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সরকারের কাছে নতুন একটি তিন ধাপের ভিসা প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ধাপ হলো গোল্ডেন ভিসা, যা মূলত বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের লক্ষ্য করে তৈরি।
ভিসা প্রোগ্রামের তিনটি ধাপ:
১. গোল্ডেন ভিসা:এই ভিসায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভিয়েতনামে বসবাস করা যাবে, এবং মেয়াদ শেষে তা নবায়নযোগ্য।
২. ইনভেস্টর ভিসা:বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত এই ভিসা ১০ বছরের জন্য দেওয়া হবে। পাঁচ বছর পর চাইলে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করা যাবে।
৩. ট্যালেন্ট ভিসা:নির্দিষ্ট পেশার দক্ষ পেশাজীবীদের জন্য এই ভিসা, যার মেয়াদ ৫ বছর এবং সহজেই নবায়নযোগ্য।
তবে এখনো পর্যন্ত এই ভিসাগুলোর জন্য বিস্তারিত যোগ্যতা বা শর্তাবলি ঘোষণা করা হয়নি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি, তবে জানানো হয়েছে এটি সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক হবে, ফলে দূতাবাসে সরাসরি না গিয়েও আবেদন করা যাবে।
বিশ্লেষকদের মতে, এই নতুন ভিসা উদ্যোগের মাধ্যমে ভিয়েতনাম চায় বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং দক্ষ কর্মশক্তিকে আকৃষ্ট করতে। দেশটির লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে একটি উচ্চ আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করা।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এক প্রজন্মের মধ্যেই দারিদ্র্যপীড়িত দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে ভিয়েতনাম। ফলে বিদেশিদের কাছে এখন দেশটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে এই প্রোগ্রাম চালু হতে পারে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয় ও দা নাং শহরে—যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক আসেন।
ভিয়েতনাম সরকারের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা। ২০২৪ সালেই দেশটিতে ভ্রমণ করেছেন প্রায় ১ কোটি ৭৬ লাখ আন্তর্জাতিক পর্যটক।
উল্লেখ্য, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো আগে থেকেই দীর্ঘমেয়াদি ভিসা চালু করেছে। তবে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যেমন মাল্টা ও স্পেন ইতোমধ্যে তাদের গোল্ডেন ভিসা বা রেসিডেন্সি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে।
—আয়শা/

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
১ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
৫ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৬ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১৭ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
১৭ ঘণ্টা আগে