
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব রাজনীতিতে আলোড়ন ফেলেছে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ। চলমান রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে, ১৯ মে স্থানীয় সময় বিকেল ৫টায় দুই ঘণ্টা ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তিচুক্তি ও যুদ্ধবিরতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পুতিন জানান, রাশিয়া একটি সমঝোতামূলক সমাধানে আগ্রহী এবং প্রয়োজন হলে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি এই আলোচনা সম্পর্কে বলেন, “আলোচনাটি ছিল খোলামেলা, গঠনমূলক ও অত্যন্ত ফলপ্রসূ। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, তবে সেটা এমন একটি চুক্তির মাধ্যমে, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য।”
ফোনালাপের পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “পুতিনের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন খুব শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা যুদ্ধ শেষ করতে চায়।”
ট্রাম্প আরও জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন।
এই ফোনালাপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ফের একবার শান্তি আলোচনার নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকে মনে করছেন, এটি হতে পারে ইউক্রেন যুদ্ধের অবসানে একটি গুরুত্বপূর্ণ মোড়।

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
২ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
৪ দিন আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ জুন ২০২৬

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬