
বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতায় মাথা তুলে দাঁড়িয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। ইতোমধ্যে রাখাইন রাজ্যের অধিকাংশই তাদের নিয়ন্ত্রণে। এতে করে রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে বাংলাদেশের জন্য এক জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, রাখাইনে তিন ধরনের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে— স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ, জান্তা সরকারের অধীনে স্বায়ত্তশাসন অথবা কনফেডারেশন কাঠামোতে থাকা। যেকোনো পরিস্থিতির জন্য বাংলাদেশকে কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতের জন্য এই পরিবর্তন বড় ঝুঁকির ইঙ্গিত। রাখাইনের কারণে ভারতের কালাদান প্রকল্প মুখ থুবড়ে পড়তে পারে। পাশাপাশি কুকিচিন বিদ্রোহের প্রভাব ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও পড়তে পারে। তাই ভারত চাইবে না মিয়ানমারে এমন কিছু হোক যা তাদের ভূখণ্ডগত নিরাপত্তা বিঘ্নিত করে।
অন্যদিকে চীন রাখাইনকে বঙ্গোপসাগরের প্রবেশমুখ হিসেবে দেখে। তাই তারা জান্তা সরকার ও বিদ্রোহী— উভয়ের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র এ অঞ্চলে কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহী। ফলে রাখাইন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হতে পারে। আর ভারত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে না গেলেও রাখাইন নিয়ে সরাসরি অবস্থান নিচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, রাখাইনে মানবিক করিডোর খোলা হলে তা জান্তা সরকারের রোষানলে পড়তে পারে। বিশেষ করে তাদের কাছে থাকা উন্নত রুশ যুদ্ধবিমান দিয়ে সীমান্ত লঙ্ঘনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশ্লেষকরা।
সব মিলিয়ে, বাংলাদেশকে এখনই রোহিঙ্গা ও আরাকান ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত— এই তিন পরাশক্তির সঙ্গে ভারসাম্য রেখে কৌশল নির্ধারণের পরামর্শ দেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় হতে হবে সতর্ক ও দৃঢ়।
আয়শা/

উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ নিয়ে এসেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করলে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৫ মিনিট আগে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
৩৪ মিনিট আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন শ্রমিক। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৪৪ মিনিট আগে

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে।
৫৪ মিনিট আগে

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি নিয়মিত দেশে অর্থ পাঠান। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেন বাড়ার কারণে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা এখন শুধু প্রবাসীদের জন্য নয়, ব্যবসায়ী ও বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর আগে রিংগিতের সর্বশেষ রেট সম্পর্কে ধারণা থাকলে তুলনামূলক ভালো সময়ে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
২ ঘণ্টা আগে

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ ১৪ আগস্ট নতুন হিসাব অনুযায়ী ১ সৌদি রিয়ালে ৩২ টাকা ৭৮ পয়সা। ১৪ আগস্ট সকাল ১১টা ২০ মিনিট ইউটিসি সময়ের আন্তর্জাতিক বাজারভিত্তিক বিনিময় হার অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে