
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দুই তরুণীকে মারধরের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদ স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ঢাকাগামী এমবি ক্যাপ্টেন নামের একটি লঞ্চের তৃতীয় তলায় একটি ব্যাচেলর পার্টি চলছিল, যেখানে তরুণ-তরুণীরা অংশ নেন। যাত্রীদের অভিযোগ, সেখানে অশ্লীল আচরণ ও মাদক সেবন হচ্ছিল। এতে উত্তেজিত হয়ে স্থানীয় জনতা লঞ্চে উঠে ভাঙচুর চালায় এবং দুই তরুণীকে লঞ্চ থেকে বের করে মারধর করে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে নেহাল মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দিলেও ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
নেহাল দাবি করেন, তিনি উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেছিলেন এবং তরুণীদের নিরাপদে একটি কক্ষে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে পুলিশ বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে।
আশা/

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
৩ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৫ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৭ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৭ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৭ ঘণ্টা আগে