
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন” — এই শিরোনামে একটি সংবাদ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে রিউমর স্ক্যানার টিম এই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তাদের অনুসন্ধানে জানা যায়, এই গুজবের সূত্রপাত একটি ব্লগস্পট-ভিত্তিক অবিশ্বস্ত ওয়েবসাইটে। সেখানে ৩ মে একটি তথাকথিত ‘ব্রেকিং নিউজ’ প্রতিবেদনে দাবি করা হয় যে, এক প্রেস ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু খবরটির সাথে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয়, দেশের প্রধান গণমাধ্যমগুলোতেও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্টো, ৪ মে জাতীয় দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটিতে জাহাঙ্গীর আলম চৌধুরী সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন এবং তিনি কমিটির বৈঠকেও অংশ নিয়েছেন। সেই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি এখনও তার পদে বহাল রয়েছেন।
রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, এ ধরনের গুজব ছড়ানোর পেছনে কিছু স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে, যারা গত সেপ্টেম্বর থেকেই বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এসবের উদ্দেশ্য হলো জনমনে অস্থিরতা সৃষ্টি করা।
আশা/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে