
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পার হলেও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার অঙ্গীকার বাস্তবায়নে এখনও পিছিয়ে ভারত। যদিও দিল্লির পক্ষ থেকে কিছু সামরিক তৎপরতা লক্ষ্য করা গেলেও, ইসলামাবাদ প্রতিরোধে সফলতার পরিচয় দিয়েছে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ এপ্রিল রাতের আঁধারে হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে চারটি রাফায়েল যুদ্ধবিমান পশ্চিম সীমান্তে অভিযান চালাতে উড়ে যায়। এসব রাফায়েলে সংযুক্ত ছিল ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি স্পাইস-২০০০ গাইডেড বোমা, যা প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, ২০১৯ সালের বালাকোট অভিযানে একই ধরণের বোমার সফল ব্যবহার করেছিল ভারত।
কিন্তু এবারও শেষ পর্যন্ত অভিযানটি বাতিল করতে বাধ্য হয় ভারতীয় বিমানবাহিনী। কারণ, পাকিস্তানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট রাফায়েলের সেন্সর, রাডার ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর করে দেয়। ফলে পাইলটরা একে অপরের সঙ্গে বা গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগ বজায় রাখতে পারেননি।
এই প্রতিরোধের পর পাকিস্তান আকাশে মোতায়েন করে J-10 যুদ্ধবিমান, সঙ্গে ছিল আধুনিক PL-15 এয়ার-টু-এয়ার মিসাইল। এমন প্রতিকূল পরিস্থিতিতে ভারত বাধ্য হয় রাফায়েল স্কোয়াড্রনকে আম্বালার বদলে শ্রীনগর এয়ারবেসে ফিরিয়ে আনতে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শুক্রবার রাতেও একই ধরনের আরেকটি অভিযান চালাতে চেয়েছিল ভারত, যার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় নির্ণয় করা। কিন্তু সীমান্তে পৌঁছাতেই ভারতীয় রাডারে ধরা পড়ে পাকিস্তানের অন্তত ৫০টি যুদ্ধবিমান—JF-17, F-6 এবং একাধিক J-10 ফাইটার জেটসহ।
এই পরিস্থিতিতে আবারও পিছিয়ে আসে রাফায়েল স্কোয়াড্রন। পরপর দুটি অভিযান ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি বিমানবাহিনী প্রধানকে তলব করে জরুরি বৈঠকে বসেন। যদিও বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে NDTV জানিয়েছে, পাকিস্তানের ভেতরে সফল এবং কার্যকর হামলা চালানোর কৌশল নিয়েই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়।
সোহাগ/

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কঠোর নৌ-অবরোধের প্রভাবে ভয়াবহ সংকট তৈরি হয়েছে ইরানের ওষুধ খাতে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য দেশীয়ভাবে উৎপাদিত কিংবা বিদেশ থেকে আমদানি করা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে।
১৩ ঘণ্টা আগে

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের বিনিময় হারের তালিকায় আবারও পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি রিয়ালের মূল্য আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রাত ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২.৫৭ টাকা।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সর্বশেষ রেট জেনে নিলে কত টাকা পাওয়া যাবে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। তাই আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১ দিন আগে

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
২ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ দিন আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ দিন আগে