
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। যদিও ইসলামাবাদ সেসব অভিযোগ নাকচ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে আসছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের একের পর এক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে।
দুই দেশের সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি, পাল্টাপাল্টি হামলা। এমনকি, দুই দেশই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে শক্তির মহড়া দিয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে।
এই উত্তেজনাপূর্ণ সময়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)। তারা ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এক যৌথ বিবৃতিতে ওআইসি জানায়, ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে আরও জটিল করে তুলছে। সংস্থাটি স্পষ্ট করে জানায়, তারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, কিন্তু একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের জনগণের অধিকার আদায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর করার দাবি জানায়।
ওআইসি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, যাতে করে উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতি এড়ানো যায়।
গত ২২ এপ্রিল পেহেলগামের ঘটনার পর ভারত একাধিক পদক্ষেপ নেয়। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়, সমস্ত ভিসা বাতিল করা হয়, এমনকি স্থগিত করা হয় সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তিও।
পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামাবাদ ঘোষণা করেছে, তারা সিমলা চুক্তি স্থগিত করছে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করছে এবং নিজেদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারতের পানি চুক্তি স্থগিত করাকে ‘যুদ্ধ ঘোষণার’ সামিল মনে করছে পাকিস্তান। তিনি বলেন, দেশের পানির অধিকার রক্ষায় পাকিস্তান যেকোনো মূল্যে লড়াই করবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার করে বলেন, “যদি উত্তেজনা বাড়ে, আমাদের থামানো সম্ভব হবে না। মোদি যদি আগ্রাসনের পথ বেছে নেন, তাহলে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব।”
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পেহেলগামের হামলায় ভারতের প্রতিটি নাগরিক রক্তক্ষরণ অনুভব করছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্তে যেকোনো হুমকির জবাব দিতে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
তবে বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, ভারত এখনও হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ তুলে ধরতে পারেনি। ফলে আন্তর্জাতিক মহলে দিল্লির অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। তবুও দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘর্ষ যদি শুরু হয়, তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে।
হাসান/

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
৩৫ মিনিট আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২ ঘণ্টা আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
২ ঘণ্টা আগে

ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
৩ ঘণ্টা আগে

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কঠোর নৌ-অবরোধের প্রভাবে ভয়াবহ সংকট তৈরি হয়েছে ইরানের ওষুধ খাতে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য দেশীয়ভাবে উৎপাদিত কিংবা বিদেশ থেকে আমদানি করা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে।
১ দিন আগে

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের বিনিময় হারের তালিকায় আবারও পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি রিয়ালের মূল্য আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রাত ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২.৫৭ টাকা।
১ দিন আগে