
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি সামরিক মহড়া পরিদর্শনকালে যুদ্ধ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা ঘিরে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারতের রাজধানী দিল্লিতে, নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরে ড. ইউনূস বলেন, “আমরা এমন এক সময়ে আছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের আশঙ্কা আমাদের ঘিরে আছে। প্রস্তুতি ছাড়া টিকে থাকা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এখানে অর্ধেক প্রস্তুতির কোনো সুযোগ নেই—জয়ই একমাত্র বিকল্প।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট আমাদের সজাগ থাকতে বাধ্য করছে। যুদ্ধ না চাইলেও নিরাপত্তার জন্য প্রস্তুতি থাকা জরুরি।”
এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল অবস্থান হিসেবেই দেখা হলেও, ভারতের কিছু সংবাদমাধ্যম এটিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। কেউ কেউ একে বাংলাদেশ কর্তৃক ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও প্রচার করেছে, যা ড. ইউনূসের বক্তব্যের মূলভাবের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ভারতের পুরোনো কৌশলেরই অংশ, যেখানে নিজেদের নিরাপত্তা দুর্বলতা আড়াল করতে প্রতিবেশী দেশগুলোর বক্তব্যকে অতিরঞ্জিত করে দেখানো হয়।
তারা আরও বলেন, বাংলাদেশের আজকের বাস্তবতা অনেক বদলে গেছে। দীর্ঘ দমন-পীড়নের পর দেশটি আজ আত্মবিশ্বাসী ও সচেতন জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ শান্তিপ্রিয়, তবে দুর্বল নয়।
ড. ইউনূস একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতা। তার বক্তব্য আবেগে নয়, বাস্তবতার ভিত্তিতে নির্মিত। যে বাস্তবতা আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসে। ভারতের পক্ষ থেকে এ বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টাই প্রমাণ করে, আশঙ্কা তাদের মনেই ঘনীভূত হচ্ছে।
বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে, ড. ইউনূসের বার্তায় যেমন শান্তির স্পষ্ট আহ্বান রয়েছে, তেমনি রয়েছে জাতীয় নিরাপত্তা সম্পর্কে এক সাহসী ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি।
রুবেল/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৪ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৪ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৯ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে