
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত পরিসরে পুনরায় ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।
রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানা গেছে, ঢাকাস্থ ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানান তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক আমিরাত সফর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে তার গঠনমূলক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশ-আমিরাত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সক্রিয় হচ্ছে। পাশাপাশি, দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসার অনলাইন আবেদন ব্যবস্থাও পুনরায় চালু করা হয়েছে।
ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পেশায় ভিসা দেওয়া হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য ৫০০টি ভিসা ইস্যু হয়েছে এবং আরও ১,০০০ ভিসা ইস্যুর প্রক্রিয়ায় রয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মানবিক ও বিশেষ বিবেচনাযোগ্য ভিসা আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। ভবিষ্যতে ভিসা নীতিমালায় আরও শিথিলতা আনার ব্যাপারেও ইউএই আগ্রহী।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।
রানা/

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
৩০ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৪০ মিনিট আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে