সদ্য সংবাদ
টি-টোয়েন্টি দলে নেতৃত্বে লিটন দাস, শান্তর জায়গায় নতুন শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে এসেছে নেতৃত্বে বড় পরিবর্তন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
সদ্য নেতৃত্ব ছাড়ার পর সামাজিক মাধ্যমে লিটনকে শুভেচ্ছা জানিয়ে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লেখেন, *“অভিনন্দন লিটন ভাই। আপনার নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি দল আরও উন্নতি করবে এই আশাই রাখি।”
লিটন দাস এর আগেও নেতৃত্বে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত ইনজুরিতে পড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন লিটন, আর তার নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জিতে নেয়। সেই সফল অভিজ্ঞতাই সম্ভবত বিসিবিকে এই সিদ্ধান্তে আসতে সহায়তা করেছে।
লিটনের অধিনায়কত্বে প্রথম সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মেহেদি হাসান, তবে আপাতত শুধুমাত্র দুটি সিরিজের জন্য। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে আরও কয়েকজনকে সহ-অধিনায়ক হিসেবে পর্যবেক্ষণ করা হবে এবং পরে একজনকে স্থায়ীভাবে নির্ধারণ করা হবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই লিটনকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।”
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।
মাসুদ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল