
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শহরজুড়ে ছড়িয়ে থাকা অব্যবস্থাপিত বর্জ্য এবার হতে পারে শক্তির উৎস। চীন চায়, এই বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে। শুধু বিদ্যুৎ ঘাটতিই মিটবে না, দূর হবে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের মতো সমস্যা।
সম্প্রতি ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রযুক্তি ব্যবহার করে চীন বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। প্রতিটি সিটিতে ধাপে ধাপে টেকসই ও কার্যকর মডেল চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
এই সাক্ষাতে ক্রীড়া খাত নিয়েও আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে চীনে আমন্ত্রণ জানিয়ে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া, বাংলাদেশি কোচ ও খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
শুধু বিদ্যুৎ ও খেলাধুলাই নয়, কৃষি খাতেও আগ্রহ দেখিয়েছে চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় তারা। এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে চীন।
সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, “চীনের সহায়তায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়, তবে তা দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
আল-আমিন/

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার রাতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে সর্বশেষ বুধবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়াল সমান ৩২ দশমিক ৬০ টাকা।
২০ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে রাতের দিকে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২২ ঘণ্টা আগে

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
১ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ দিন আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে