
নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। কাশ্মীরের পেহেলগ্যামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তানি সেনারা ভারতের পাঁচটি সেনাঘাঁটিতে গুলি চালিয়েছে বলে দাবি করেছে এনডিটিভি, যার জবাবে পাল্টা গুলি ছুঁড়েছে ভারতীয় সেনাবাহিনীও।
টানা আট দিন ধরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গুলিবিনিময় চলছে। বৃহস্পতিবার রাতেও কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আকনুর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত অভিযোগ করেছে, বিনা উসকানিতে পাকিস্তান এই গুলি চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সেনারা। এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পেহেলগ্যামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে হুমকি-পাল্টা হুমকি এবং শাস্তিমূলক পদক্ষেপের ধারা শুরু হয়েছে। ভারত ইতিমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, সীমান্ত ক্রসিং বন্ধ করেছে এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে। জবাবে পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারতীয় উড়োজাহাজের জন্য এবং বন্ধ করে দিয়েছে সবধরনের দ্বিপাক্ষিক ও তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য।
যদিও পাকিস্তান হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, ভারতের লাগাতার দোষারোপে দুই দেশের সম্পর্ক আরও সংকটাপন্ন হয়ে উঠছে। ইসলামাবাদ ইতিমধ্যেই হুঁশিয়ার করেছে—সিন্ধু নদীর পানি বন্ধ করা হলে, তারা সেটিকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে দেখবে।
আয়শা সিদ্দিকা/

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
৮ ঘণ্টা আগে

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
১৯ ঘণ্টা আগে

থাইল্যান্ডে মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ নামে পরিচিত মাটিবাহিত রোগে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশটির নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে এ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
২১ ঘণ্টা আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১২ অক্টোবর ২০২৬

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
১২ অক্টোবর ২০২৬

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
১২ অক্টোবর ২০২৬