
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের সাম্প্রতিক হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে দায়ী করেছে পাকিস্তানের গণমাধ্যম। টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি কথিত গোপন নথির উদ্ধৃতি দিয়ে তারা দাবি করছে, এই হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পহেলগামের ওই হামলাকে অমুসলিম জনগণের ওপর হামলা হিসেবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছিল নথিটিতে। পাশাপাশি, আইএসআই-এর নাম ব্যবহার করে ভুয়া প্রোফাইলের মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর পরিকল্পনার কথাও বলা হয় সেখানে।
এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, হামলায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।
এদিকে নিরাপত্তা শঙ্কায় আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান প্রশাসন।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক তেলের মজুত অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে এবং এই মজুত দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
১ ঘণ্টা আগে

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতেই একদিকে যেমন স্বর্ণের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, অন্যদিকে পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় মূল্যবান এই ধাতু। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
৬ ঘণ্টা আগে

ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
২ দিন আগে

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
৩ দিন আগে

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
৩ দিন আগে

জাপান, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ইতিহাস লেখা হয়েছে, সেখানে আবারও কেঁপে উঠল মাটি। উত্তরাঞ্চলের মিয়াগি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে।
৩ দিন আগে

দীর্ঘ বিতর্ক, আন্দোলন এবং রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে বড় ধরনের ছাড় দিল রাজ্য সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী বিজেপি সরকারের বিতর্কিত নির্দেশনা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
৪ দিন আগে

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
৫ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ দিন আগে