
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত হাজার হাজার বাংলাদেশি শ্রমিক এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি—‘হুরুব’ নামক একটি আইনি ব্যবস্থার কারণে অনেকেই হয়ে পড়ছেন অবৈধ অভিবাসী। নিয়োগকর্তার সঙ্গে সমস্যা, প্রতারণা বা নির্যাতনের শিকার হয়ে কর্মস্থল ছেড়ে দিতে বাধ্য হলে, তাদের ‘হুরুব’ (পলাতক) হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে তারা সৌদি আইনে অপরাধী হিসেবে বিবেচিত হন এবং আটক কিংবা ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন।
‘হুরুব’—আরবি শব্দ, যার অর্থ “পালিয়ে যাওয়া”। সৌদি শ্রম আইনে বলা আছে, কোনো কর্মী অনুপস্থিত বা ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করলে নিয়োগকর্তা তাকে হুরুব ঘোষণা করতে পারেন। এই ঘোষণা অনলাইনে বা ইমিগ্রেশন দপ্তরে দেওয়া যায়। হুরুব ঘোষণার ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ না করলে, তিনি আইনগতভাবে অবৈধ অভিবাসীতে পরিণত হন।
সাম্প্রতিক এক ঘটনায়, ২৮ এপ্রিল আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি প্রবাসী—যাদের অধিকাংশই হুরুবের শিকার। তারা জানিয়েছেন, গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা ব্যয় করে সৌদিতে গেলেও বাস্তবে প্রতারণার শিকার হন। চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া বা পারিশ্রমিক না পাওয়ার কারণে তারা চাকরি বদলাতে চাইলেও নিয়োগকর্তারা প্রতিহিংসা হিসেবে তাদের হুরুব ঘোষণা করেন।
একজন ভুক্তভোগী জানান, “আমার বৈধ ইকামা থাকা সত্ত্বেও হুরুবের কারণে আটক হয়ে দেশে ফিরতে হলো। হুরুব একবার লেগে গেলে তা উঠিয়ে নেওয়া প্রায় অসম্ভব, বিশেষ করে যদি নিয়োগকর্তা সহযোগিতা না করেন।”
এই সমস্যার ফলে শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় বা রেমিটেন্সও কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হুরুব বিষয়ে আগাম সচেতনতা, দালালচক্র রোধ, এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা এখন অত্যন্ত জরুরি।
সৌদি আরবের আইনি জটিলতা, মধ্যস্বত্বভোগীদের প্রতারণা এবং ন্যায্য অধিকার সম্পর্কে প্রবাসীদের অজ্ঞতার কারণে বহু বাংলাদেশি কর্মী আজ হুরুব আইনের ফাঁদে পড়ে বাধ্য হচ্ছেন দেশে ফিরে যেতে—সহজ ভাষায় বললে, তারা ফিরে আসছেন স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে।
রুবেল/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে