
সাকিব আল হাসানের আলোচনা যেন শেষেই হচ্ছে না। সাকিব আল হাসানের ভক্তদের আন্দোলন বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন অধ্যায় তৈরি করেছে। সাকিবকে বাধ্যতামূলক অবসরের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ইমেল পাঠিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তাদের প্রধান দাবি হলো, সাকিবকে তার দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার সুযোগ করে দেওয়া। সমর্থকদের মতে, রাজনৈতিক চাপের কারণে সাকিবকে তার শেষ ম্যাচ খেলতে দেওয়া হয়নি এবং তাকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
আ্রর এই ক্ষোভের প্রতিক্রিয়ায় তারা আইসিসিকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার ইমেল পাঠানোর পরিকল্পনা করেছেন, যার মধ্যে ইতিমধ্যেই ৫ হাজার ইমেল পৌঁছে গেছে আইসিসিতে। তারা আশা করছেন, এ ধরনের প্রচেষ্টা আইসিসিকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বাধ্য করবে।
এ ধরনের পরিস্থিতি শুধু সাকিবের জনপ্রিয়তা নয়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রতিফলনও বহন করে। সাকিব আল হাসনের ভক্তরা তার শেষ ম্যাচ দেখতে এবং তাকে দেশের মাটিতে বিদায় জানানোর সুযোগ দিতে বদ্ধপরিকর। সাকিবের প্রতি সমর্থন হিসেবে দেশজুড়ে প্রতিবাদ ও মিছিল হয়েছে, যদিও কিছু ঘটনা সহিংসতার দিকে মোড় নিয়েছে।
শুধু তাই নয় আইসিসির ৯.১ ধারা অনুযায়ী বিসিবি শাস্তির সম্মুখীন হতে পারে। এই ধারা অনুসারে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের গুরু দায়িত্ব। সাম্প্রতিক সাকিববিরোধী আন্দোলন এবং স্টেডিয়ামের সামনে ভক্তদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি বিসিবি সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আইসিসি আর্থিক জরিমানা, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিষিদ্ধকরণসহ কঠোর শাস্তি আরোপ করতে পারে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
২৩ ঘণ্টা আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬