
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। সোমবার ওয়ানা এলাকায় শান্তি কমিটির কার্যালয়ে একটি বৈঠক চলাকালে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও, এলাকাটি আফগান সীমান্তবর্তী এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (TTP) অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে TTP-র বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। গত ৭২ ঘণ্টায় এসব অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন।
এই নতুন বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল, যখন কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে, যা গোটা অঞ্চলে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
— সোহাগ/

ইরান দাবি করেছে, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বিমানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
২ দিন আগে

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধে সরাসরি প্রভাব পড়েছে ভারতের কনডম শিল্পে। দেশটি বছরে প্রায় ৪০০ কোটি কনডম উৎপাদন করে, তবে বর্তমানে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে এবং সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে ভয়াবহ ঘাটতি দেখা দিয়েছে।
২ দিন আগে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন নতুন মোড় নিচ্ছে! এবার সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় বড় আকারের ড্রোন ও ক্রুজ মিসাইল হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
২৯ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চরম অস্থিরতার মধ্যেই রাশিয়া নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার আগামী ১ এপ্রিল থেকে রাশিয়ায় উৎপাদিত পেট্রোল বা গ্যাসোলিন রপ্তানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৮ মার্চ ২০২৬

রাকিব: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকা মানেই দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয়। শনিবার (২৮ মার্চ) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তা শেয়ার করে জানিয়েছে, শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের সিদ্ধান্ত নেন ইমিগ্রেশন বা অভিবাসন কর্মকর্তা, যারা প্রয়োজন মনে করলে বৈধ ভিসাধারীকেও দেশটিতে প্রবেশে বাধা দিতে পারেন।
২৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের এক চাঞ্চল্যকর দাবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। শনিবার (২৮ মার্চ) সংঘটিত এই হামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও কৌতূহল—দুই-ই বেড়েছে কয়েকগুণ।
২৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। অপারেশন ট্রু প্রমিজ ৪-এর ৮৪তম ধাপে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন-ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে। কুয়েতের এক ঘাঁটিতে এই হামলায় কয়েকজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
২৮ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ধারাবাহিক এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২ থেকে ৫.৬-এর মধ্যে, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
২৭ মার্চ ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সুপরিচিত মালয়েশিয়া এবার বিদেশি শ্রমিকদের জন্য ভিসা নীতিতে বড় সংস্কার আনছে। নতুন নিয়মে বিদেশি কর্মীদের জন্য বেতন, স্পনসরশিপ মেয়াদ ও অন্যান্য শর্ত আরও কঠোর করা হয়েছে, যা বিশেষ করে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকদের জন্য বড় প্রভাব ফেলতে পারে।
২৭ মার্চ ২০২৬