
নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর যখন দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মুখোমুখি অবস্থানে, ঠিক তখনই ইসলামাবাদ থেকে আসলো এক নরম সুরের বার্তা—গন্তব্য ঢাকা।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক আনুষ্ঠানিক আয়োজনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্টভাবে জানান, ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে তারা নতুন করে ঢেলে সাজাতে আগ্রহী। তার কথায়, “বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গভীর সম্পর্ক গড়ার বিষয়ে আমরা আন্তরিকভাবে আগ্রহী।”
এই বক্তব্য এমন এক সময় এল, যখন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা ঠাণ্ডা, আর সেই কৌশলগত ফাঁকেই ঢুকতে চাইছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল এক বন্ধুত্বপূর্ণ ইচ্ছার প্রকাশ নয়—বরং দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণের সূচনা।
আসিফ আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পাকিস্তানের কাছে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। এই মন্তব্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন পর সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমনকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার-এর ঢাকা সফরের প্রস্তুতিও চলছিল, যদিও কাশ্মীর সংকটের কারণে তা স্থগিত রাখা হয়েছে।
এই সময়ের মধ্যে ভারত ও পাকিস্তানের সম্পর্ক ভয়াবহ অবনতি ঘটেছে। সীমান্তে গুলি বিনিময় বেড়েছে, বাতিল হয়েছে পারস্পরিক ভিসা, স্থগিত হয়েছে বহুল আলোচিত সিন্ধু জলচুক্তি। এমনকি ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতিও প্রত্যাহার করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ।
ঠিক এই উত্তপ্ত প্রেক্ষাপটেই ইসলামাবাদের কাছ থেকে বাংলাদেশের প্রতি এমন একটি কূটনৈতিক হাতছানি নতুন বার্তার ইঙ্গিত দেয়। পাকিস্তান বোঝাতে চাইছে—ঢাকার সঙ্গে সম্পর্ক আর শুধু অতীতের আলোকে নয়, বরং ভবিষ্যতের প্রয়োজনেও গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় এখন কূটনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে। ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশের ভেতরে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে প্রতিটি বার্তা, প্রতিটি সফর আর প্রতিটি ‘বন্ধুত্বের আহ্বানে’।
সোহাগ/

বিকেলের দিকে হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে সিলেট বিভাগ ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
২ ঘণ্টা আগে

৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে

দেশের ক্রিকেট অঙ্গনে বড় পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি।
২ ঘণ্টা আগে

দেশের ব্যাংকিং খাতে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদ সদস্যদের ঋণ পরিস্থিতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ রয়েছে, যার একটি বড় অংশ ইতোমধ্যেই খেলাপিতে পরিণত হয়েছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
১৯ ঘণ্টা আগে

বৈদেশিক মুদ্রাবাজারে সামান্য ওঠানামার মধ্যেই নতুন দামে লেনদেন হচ্ছে মালয়েশিয়ান রিংগিত। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০.৪০ বাংলাদেশি টাকা। যদিও মার্চ মাসের শুরুতে এই দর ছিল প্রায় ৩০.৫৭ টাকা, অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিংগিতের মান কিছুটা কমেছে।
১৯ ঘণ্টা আগে

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
২১ ঘণ্টা আগে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনো চুক্তিতে তাকে কখনও অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।
২৩ ঘণ্টা আগে

দেশজুড়ে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
২ দিন আগে

শিক্ষা খাতে নতুন পরিকল্পনা ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত মূলত দেশের মহানগরী এলাকাগুলোর জন্য প্রযোজ্য—মফস্বল অঞ্চলের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২ দিন আগে