
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি কাটাতে প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার আশায় দিন গুনছিলেন হাজার হাজার কুয়েতপ্রবাসী বাংলাদেশি। কিন্তু তাদের সেই স্বপ্নে হঠাৎ কালো ছায়া ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কুয়েত-ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট সংখ্যা হঠাৎ কমিয়ে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা।
সূত্র জানায়, ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত এই রুটে বিমান বাংলাদেশ পরিচালনা করবে সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট। অথচ ঈদের ঠিক আগের এই সময়টাই থাকে দেশে ফেরা প্রবাসীদের সর্বোচ্চ চাপের সময়।
ফ্লাইট সংকটে পড়ে অনেকে এখন টিকিট পাচ্ছেন না, আবার কেউ কেউ বাধ্য হয়ে সিন্ডিকেটের কাছে চড়া দামে টিকিট কিনছেন। এতে একদিকে যেমন বেড়েছে আর্থিক চাপ, তেমনি তৈরি হয়েছে মানসিক অস্থিরতা। অনেকেরই ঈদে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
বর্তমানে কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ ছাড়াও ফ্লাইট চালাচ্ছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস, যারা যৌথভাবে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। অথচ বিমান বাংলাদেশ যেখানেই আগে নিয়মিত ফ্লাইট চালাত, এখন তা কমিয়ে দিয়েছে মাত্র তিনটিতে।
ট্রাভেল এজেন্টরা বলছেন, মে ও জুন মাসে ঈদের আগমুহূর্তে প্রবাসীদের দেশে ফেরার চাপ থাকে সর্বোচ্চ পর্যায়ে। এ সময় পর্যাপ্ত ফ্লাইট না থাকলে, তা শুধু আর্থিক ক্ষতির নয়, মানসিক হতাশারও কারণ হয়ে দাঁড়ায়।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, দেশের জন্য জীবন বাজি রাখা প্রবাসীরা যদি সম্মান না পান, তবে দেশের প্রতি আবেগ ও দায়বদ্ধতা দুর্বল হতে বাধ্য।
ফ্লাইট সংকট সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কুয়েতপ্রবাসীরা। তাদের আহ্বান—ফ্লাইট সংখ্যা বাড়ানো হোক, এবং টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
মাসুদ/

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬