
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পৌঁছেছে চরম উত্তেজনার স্তরে। ২৬ জন নিহত হওয়ার ওই হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তখন ইসলামাবাদও কড়া প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি। একে একে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
২৪ এপ্রিল বৃহস্পতিবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এসব ঘোষণা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের যে ঘোষণা দিয়েছে, তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তাদের মতে, এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত একটি আন্তর্জাতিক বাধ্যতামূলক চুক্তি—যেটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। ইসলামাবাদ এই পদক্ষেপকে "যুদ্ধের প্রস্তুতি" বলেও উল্লেখ করেছে।
এর পাশাপাশি পাকিস্তান ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে এবং ভারতকে ঘিরে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও বাতিল করেছে।
তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা সীমান্ত। এখন থেকে এই পথে কোনো যাত্রী যাতায়াত করতে পারবে না। যেসব ভারতীয় নাগরিক বৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেছিলেন, তারাও ৩০ এপ্রিলের পর এই পথ দিয়ে ফিরতে পারবেন না।
আরেকটি বড় সিদ্ধান্ত হলো, পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
পাকিস্তান আরও জানায়, দেশটিতে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের সার্ক ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ সম্প্রদায়ের ব্যক্তিদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।
ইসলামাবাদে নিযুক্ত ভারতের সামরিক, নৌ এবং বিমানবাহিনীর কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে দেশ ছাড়তে বলা হয়েছে। তাদের সহকারী স্টাফদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভারতীয় হাইকমিশনে কর্মরত কর্মকর্তার সংখ্যা ৩০ জনে সীমিত করতে বলা হয়েছে এবং তা ৩০ এপ্রিলের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সবশেষে, পাকিস্তান ঘোষণা দিয়েছে—ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত কোনো বিমান আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ পাকিস্তানের আকাশসীমা ভারতের সব বেসরকারি ও সরকারি উড়োজাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতও বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিল, যার মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং সীমান্ত ক্রসিং বন্ধ।
দুই দেশের এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন পুরো অঞ্চল জুড়েই গভীর নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাকিব/

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২১ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
২ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে