
নিজস্ব প্রতিবেদক: ইতিহাসের সবচেয়ে করুণ জাহাজ দুর্ঘটনা টাইটানিক ট্র্যাজেডিকে ঘিরে ১২৫ বছর পর সামনে এলো নতুন ও বিস্ময়কর তথ্য। আধুনিক থ্রিডি প্রযুক্তির মাধ্যমে জাহাজটির সম্পূর্ণ ডিজিটাল স্ক্যান তৈরি করা হয়েছে, যা প্রথমবারের মতো পরিষ্কারভাবে দেখিয়েছে—কীভাবে টাইটানিক ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়।
১৯১২ সালের এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরে এক বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় বিলাসবহুল এই জাহাজ। প্রাণ হারান প্রায় ১,৫০০ যাত্রী। এই দুর্ঘটনার অনেক কিছুই এতদিন রহস্যে ঢাকা ছিল, যা এবার প্রকাশিত হলো বিশদভাবে।
এই গবেষণা প্রকল্পটি পরিচালনা করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ও আটলান্টিক প্রোডাকশন। প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘টাইটানিক: দ্য ডিজিটাল রিজেকশন’। পানির নিচে কাজ করার সক্ষম একটি বিশেষ রোবট ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮০০ মিটার গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষের ৭ লক্ষেরও বেশি ছবি তোলা হয়। এই ছবিগুলোর ভিত্তিতে তৈরি করা হয় একটি ভার্চুয়াল রেপ্লিকা বা ‘ডিজিটাল টুইন’।
নতুন তথ্য অনুযায়ী, শুধু বরফখণ্ডের আঘাতে নয়, বরং একাধিক দুর্বল জায়গা দিয়ে পানি প্রবেশ করেছিল। একটি পোর্টহোল ভেঙে বরফ সরাসরি কেবিন পর্যন্ত চলে আসে। স্ক্যানিংয়ে জাহাজের বয়লার রুমের অবস্থাও দেখা গেছে, যা প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে হুবহু মিলে গেছে।
গবেষণায় দেখা যায়, জাহাজটি ডুবে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ইঞ্জিনিয়াররা চেষ্টা করেছিলেন বিদ্যুৎ ও আলো সচল রাখতে। বয়লারগুলো কার্যকর ছিল একেবারে ডুবে যাওয়ার আগ পর্যন্ত, যা ডিজিটাল মডেলেও প্রতিফলিত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং সমুদ্র ইতিহাসে এক যুগান্তকারী অনুসন্ধান। এই গবেষণা ভবিষ্যতে সমুদ্র নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং উদ্ধার তৎপরতা বিষয়ক গবেষণার জন্য এক অনন্য দলিল হয়ে থাকবে।
২০২৩ সালে বিবিসি প্রথম এই স্ক্যান ও গবেষণার খবর প্রকাশ করে, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
সোহাগ/

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২১ ঘণ্টা আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
২১ ঘণ্টা আগে

ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
২২ ঘণ্টা আগে

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কঠোর নৌ-অবরোধের প্রভাবে ভয়াবহ সংকট তৈরি হয়েছে ইরানের ওষুধ খাতে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য দেশীয়ভাবে উৎপাদিত কিংবা বিদেশ থেকে আমদানি করা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে।
১ দিন আগে

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
২ দিন আগে