
নিজস্ব প্রতিবেদক: আসন্ন কোরবানির ঈদে বিদ্যুৎ বিভ্রাট ও যানজটের মতো ভোগান্তি যেন কমে আসে—এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন সরকারের জ্বালানি ও যোগাযোগ–বিষয়ক শীর্ষ উপদেষ্টারা।
বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য ও বিদ্যুৎ পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। কোরবানির ঈদেও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে, সে ব্যাপারে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল ও সেতু খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এবারের ঈদকে ঘিরে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হচ্ছে। তাঁর কথায়, “এবার এককভাবে নয়, আমরা ইউনিট হিসেবে যৌথভাবে কাজ করছি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ইনশাআল্লাহ ঈদে লোডশেডিং হবে না বললেই চলে। যানজটও থাকবে নিয়ন্ত্রণে। আমরা চেষ্টা করছি একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন:- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, - বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, - জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, - প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
সবমিলিয়ে ঈদকে সামনে রেখে একটি সুসংগঠিত, নির্বিঘ্ন এবং স্বস্তিকর যাত্রা নিশ্চিত করতেই চলছে সরকারিভাবে জোর প্রস্তুতি।
রুবেল/

রাকিব: পবিত্র রমজান মাস শেষের দিকে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন অধীর আগ্রহে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বিশ্বের দুটি মুসলিম প্রধান দেশ Turkey ও Singapore আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতেও এই সিদ্ধান্ত নিয়েছে।
১৭ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
১ দিন আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
১ দিন আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১ দিন আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
১ দিন আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
১ দিন আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
১ দিন আগে

১ দিন আগে