
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যকার সাম্প্রতিক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলকে ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নেয়া কিছু সিদ্ধান্ত এখন ভারতেরই উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক বড় সংকট ডেকে এনেছে। বিশেষ করে 'সেভেন সিস্টার্স' নামে পরিচিত সাতটি রাজ্য—যারা ‘চিকেন নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ডের মাধ্যমে মূল ভারতের সঙ্গে যুক্ত—তাদের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, যদি বাংলাদেশ ট্রানজিট সুবিধা পুরোপুরি বাতিল করে দেয়, তবে এই রাজ্যগুলোর পণ্য পরিবহন ব্যয় ও ব্যবসায়িক কার্যক্রম কয়েকগুণ বেড়ে যাবে। বাংলাদেশ এতদিন বিকল্প রুট হিসেবে ভারতের জন্য বড় একটি সহায়ক ভূমিকা পালন করছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক অবস্থান ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশি ব্যবসায়ী মহল অবশ্য এই ঘটনায় বিশেষ প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করছে। তাদের মতে, ভারতের এই সিদ্ধান্তে বরং ভারতই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে বাংলাদেশ বিকল্প পরিকল্পনার পথে হাঁটছে—শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহারের কথা ভাবা হচ্ছে। তাছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা অনেক বেড়ে যাবে এবং বৈদেশিক নির্ভরতা কমে আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারত এখন নিজেই চাপে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফর ও ভারতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্পর্ক কিছুটা কঠিন হয়ে উঠলেও, বাংলাদেশ খুবই কৌশলী ও ধীরস্থিরভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার—বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয়, সবচেয়ে বড় ধাক্কা খাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চল। দীর্ঘদিন ধরে এই অঞ্চল বাংলাদেশের ওপর নির্ভর করে এসেছে অর্থনৈতিক নানা সুবিধার জন্য।
সোহাগ/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
২ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬