
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বিকল্প ব্যবস্থায় সম্মতি জানিয়েছে রোমানিয়া। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ এ সিদ্ধান্ত আসে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রস্তাব রোমানিয়া ইতিবাচকভাবে গ্রহণ করে।
১২ এপ্রিল শনিবার, ফোরামের এক ফাঁকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরিজেনুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে তিনি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বিকল্প পদ্ধতির প্রস্তাব দেন, যা রোমানিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক সমর্থন পায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে বৈধ অভিবাসন, মানবসম্পদ বিনিময়, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়। উভয় দেশ একটি সমঝোতা চুক্তির (MoU) মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপদ করতে সম্মত হয়।
এছাড়াও কৃষি, রেল, অটোমোবাইল খাত, বাণিজ্য ও বিনিয়োগ—এইসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে উভয়পক্ষ।
রোমানিয়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র হিসেবে, বাংলাদেশের জন্য জিএসপি প্লাস সুবিধা বজায় রাখার পক্ষে সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে।
বর্তমানে, বাংলাদেশি নাগরিকদের রোমানিয়ার ভিসা পেতে ভারতের রোমানিয়ান দূতাবাসে আবেদন করতে হয়, যা জটিল ও সময়সাপেক্ষ। তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই প্রক্রিয়া হবে আরও সহজ, বিকল্প এবং বাংলাদেশিদের জন্য সহনীয়।
—সিদ্দিকা/

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
২ ঘণ্টা আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
২ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
৩ ঘণ্টা আগে

নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ কিংবা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দেশটির নতুন ভিসা ও অবস্থানসংক্রান্ত ব্যবস্থা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে শিক্ষার্থীরা আগের মতো পুরো শিক্ষাজীবনের জন্য নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না। বরং শিক্ষার্থীর নির্ধারিত পড়াশোনা বা প্রশিক্ষণের সময়সীমার ওপর ভিত্তি করেই দেশটিতে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।
৪ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
১১ ঘণ্টা আগে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রচলিত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিছু সংশোধন ও পরিবর্তন যুক্ত করে নতুন খসড়া প্রবিধানমালা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতি নির্বাচন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে

চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। আকস্মিকভাবে ভিসা বাতিলের ঘটনায় অনেক বাংলাদেশি প্রবাসী পড়েছেন চরম অনিশ্চয়তায়। বিশেষ করে ছুটিতে দেশে আসার পর যাদের ভিসা বাতিলের খবর এসেছে, তাদের অনেকেই আর আমিরাতে ফিরতে পারছেন না। এতে ব্যবসা, চাকরি ও জীবিকা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
১২ ঘণ্টা আগে