
নিজস্ব প্রতিবেদক; বাংলাদেশের রাজধানী ঢাকা—দেশের হৃদপিণ্ড—এই শহর যেন দাঁড়িয়ে আছে এক ভয়ংকর শঙ্কার মুখে। সম্প্রতি মিয়ানমারে ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব এসে লেগেছে ঢাকাতেও।
বিশ্বে ভূমিকম্প কখনোই পূর্বঘোষিত হয় না। কিন্তু ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, ছোট ছোট কম্পন ভবিষ্যতের বড় ধ্বংসের পূর্বাভাস দিতে পারে। মিয়ানমারের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল—বারবার হালকা কম্পন হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। কিন্তু একদিন, সে দেশ সাক্ষী হয় শতাব্দীর সবচেয়ে ভয়ানক ভূমিকম্পের।
আজ সেই একই অশনি সংকেত যেন ভেসে বেড়াচ্ছে ঢাকার আকাশে।
গত ১১ এপ্রিল বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪, স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও কম্পনের অভিঘাত সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্প নিছক কাঁপুনি নাও হতে পারে; এটি হতে পারে ভবিষ্যতের বড় বিপর্যয়ের আগাম বার্তা।
একই দিনে মিয়ানমারেও ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতাও ছিল ১০ কিলোমিটার। আর বাংলাদেশে অনুভূত ভূমিকম্পটির উৎস ছিল ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে ৬৮ কিলোমিটার দূরে।
বিশেষজ্ঞদের শঙ্কার মূল কারণ হলো ভূমিকম্পের এই অগভীর উৎস। সাধারণত ভূমিকম্প ৩৫ থেকে ৪০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। কিন্তু সাম্প্রতিক ভূমিকম্পগুলো ঘটছে মাত্র ১০ কিলোমিটার গভীরে—যা অত্যন্ত বিপজ্জনক।
২০২৩ সালের মার্চে মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩,৬০০-এরও বেশি মানুষ। আহত হন আরও ৫,০০০। শতাব্দীপ্রাচীন স্থাপনাগুলোও রেহাই পায়নি সেই কম্পনে।
মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের কিছু অংশে একটি সুবিশাল ভূ-চ্যুতি (ফল্ট লাইন) বিস্তৃত রয়েছে। এর অর্থ, একটি দেশে ভূমিকম্প হলে পাশের দেশগুলোতেও যে কোনো সময় এর অভিঘাত পড়তে পারে।
ঢাকার অধিকাংশ ভবন এখনও ভূমিকম্প-প্রতিরোধী নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার ভূমিকম্পও পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে। গবেষণা বলছে, ৮ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ঢাকায় ৬,০০০ ভবন সম্পূর্ণ ধসে পড়বে এবং সম্ভাব্য প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৩ লাখ।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের অভিজ্ঞতা, আতঙ্ক ও পরামর্শ। কেউ কেউ জানান, কীভাবে তারা ভবনের দোতলা থেকে দ্রুত নিচে নেমে যান, কেউ আবার সতর্ক করে বলেন—“এটা হয়তো শুধুই শুরু”।
প্রবচন আছে, “যত গর্জে তত বর্ষে না।” কিন্তু প্রকৃতি যখন চায়, তখন সামান্য গর্জনেই ধ্বংস নামিয়ে আনতে পারে পুরো একটি শহরের উপর।
সোহাগ/

নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাকি আনুষ্ঠানিকতাগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
৫ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নতুন করে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বেতন স্কেলের সচিব কমিটি একটি চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় শুধু কর্মচারীর গ্রেড নয়, তিনি কোন এলাকায় কর্মরত রয়েছেন—সেটিকেও বাড়িভাড়া ভাতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার গহনার দামে ফের সুখবর এসেছে ক্রেতাদের জন্য। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর তা আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে ভেটিং প্রক্রিয়া চলছে। এই ধাপ শেষ হলেই এসআরও নম্বর দিয়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
৬ ঘণ্টা আগে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
৭ ঘণ্টা আগে

রাজধানীর তেজগাঁওয়ে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
৮ ঘণ্টা আগে