
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বিদ্যুৎ খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে কড়া ভাষায় সমালোচনা করেন। নাজমুল তাকে অভিহিত করেন “সর্বকালের সেরা বিদ্যুৎ চোর” হিসেবে।
নাজমুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে, তা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তিনি লেখেন, “নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছেন। অথচ সেই সাফল্যের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে।”
রমজান মাসে হঠাৎ করে দেখা দেওয়া লোডশেডিং সম্পর্কে তিনি মন্তব্য করেন, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। “প্রধানমন্ত্রীর অজান্তে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এর নেপথ্যে ছিলেন বিপু এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী আমলা,”—এমনটিই দাবি করেন তিনি।
নাজমুল আরও বলেন, “নেত্রী ভেবেছিলেন, বড় ব্যবসায়ী পরিবারের সন্তান দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত থাকবে। কিন্তু বিপু সেই আস্থাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।” তিনি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবারকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন। “তাদের গত দশ বছরের জীবনযাপন দেখে মনে হয়, তারা রাজা আর আমরা প্রজা,”—এই ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে নাজমুল লিখেছেন, “বিপুর সন্তানরা ভিআইপি জীবনযাপন করছে, আর মাঠের নেতাকর্মীরা ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।”
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি সরকারি দলে থেকেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, অপপ্রচারের জবাব দিয়েছি। বড় নেতাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি, কারণ ন্যায়ের পক্ষে থাকা আমার নৈতিক দায়িত্ব।”
সবশেষে তিনি উল্লেখ করেন, “নেত্রী বারবার বলেছেন, এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়—আমি ব্যক্তিগতভাবে সেটা শতভাগ বিশ্বাস করি।”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক এই ছাত্রলীগ নেতার এমন সরাসরি বক্তব্যে বিদ্যুৎ খাতের দুর্নীতি ও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবারও আলোচনায় এসেছে।
— শেখ ফরিদ/

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
২৪ মিনিট আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
৬ ঘণ্টা আগে

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
১৭ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯ ঘণ্টা আগে