
নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল।
কম্পনটি অল্প সময় স্থায়ী হলেও, রাজধানীসহ বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ভবন কিছুটা কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনের কারণে অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, আবার কেউ সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানায়, তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
— সোহাগ/

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রক্রিয়া গত ১ জুলাই থেকে শুরু হলেও এখনো এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তবে এরই মধ্যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে সব গ্রেডে গড়ে ৫ শতাংশ হারে
১২ ঘণ্টা আগে

দেশজুড়ে আবারও বাড়ছে বৃষ্টির প্রবণতা। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাব এবং দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২০ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এলো স্বস্তির খবর। কয়েক দিন আগেই টানা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এবার সেই ধারা থেকে সরে এসে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
২০ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও বহুল আলোচিত পে-স্কেলের গেজেট প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে না, তবে এতে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হবে। ফলে গেজেট প্রকাশে বিলম্ব হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন না। বরং গেজেট জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য সব বকেয়া অর্থ একসঙ্গেই পরিশোধ করা হবে।
২০ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও স্বস্তির খবর। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
২ দিন আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে কবে থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে—এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও কৌতূহল দিন দিন বাড়ছে।
৩ দিন আগে

ভারত ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের ক্রমবর্ধমান আগ্রহ ও ব্যাপক সাড়ায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বিভিন্ন উদ্দেশ্যে পর্যটন, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক সফরে ভারতে যেতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়তে থাকায় এটিকে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছে ভারতীয় কর্তৃপক্ষ।
৩ দিন আগে

বঙ্গোপসাগরে আবারও বৈরী আবহাওয়ার আভাস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে