
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রে। কারণ, জামিনের জন্য অপেক্ষমাণ থাকা আরও ৩১৩ জন আবেদনকারীকে পেছনে ফেলে হঠাৎ করেই তিনি এক মিনিটে এই জামিন লাভ করেন।
বুধবার, ২০ এপ্রিলের আগের কার্যদিবসে বিচারপতি মো. মাহবুবুল আলম ও বিচারপতি মো. হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে জানান, ওইদিন হাইকোর্টে ৫৪৭টি জামিন আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। বিচারক যখন ১৫০ নম্বর পর্যন্ত শুনানি করছিলেন, তখন হঠাৎ ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের মামলাটি তালিকার বাইরে উঠে আসে এবং মাত্র এক মিনিটের মধ্যে জামিন মঞ্জুর হয়।
তিনি প্রশ্ন তোলেন, “৩১৩ জনকে পাশ কাটিয়ে কীভাবে তামান্না শারমিন এই বিশেষ সুবিধা পেলেন? এটি কি আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থার জন্য হুমকি নয়?”
উল্লেখ্য, তামান্নার স্বামী সাজ্জাদ সম্প্রতি গ্রেপ্তার হন। এরপর তামান্না প্রকাশ্যে আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেন, “এখানে সব কিছু টাকায় কেনা যায়।”
এই বক্তব্যের পরপরই দ্রুত জামিন পাওয়াকে অনেকেই দেখছেন বিচারব্যবস্থার নিরপেক্ষতার প্রশ্নে একটি বড় ধাক্কা হিসেবে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এটি একটি নজিরবিহীন ঘটনা—যেখানে প্রভাবশালীদের জন্য আইন একরকম আর সাধারণ নাগরিকদের জন্য আরেক রকমভাবে কাজ করে।
- ৪৬৩ নম্বরে থাকা মামলাটি সিরিয়াল ভেঙে শুনানিতে উঠে আসে - মাত্র এক মিনিটে জামিন মঞ্জুর - ৩১৩ জন আবেদনকারীকে পাশ কাটিয়ে সুবিধা - আইনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন
- সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্ক

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
২৫ মিনিট আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
৬ ঘণ্টা আগে

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
১৭ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯ ঘণ্টা আগে