
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে জোরালো গুঞ্জন। ৮ এপ্রিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা নাকি শিগগিরই বাংলাদেশে ফিরছেন, এবং তার এ প্রত্যাবর্তনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক উত্তেজনা।
প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। সেসব কথোপকথনের কিছু অডিও ফাঁস হয়ে গেছে, যেখানে তাকে দেশে ফিরে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিতে শোনা গেছে।
বিশিষ্ট ভারতীয় সংবাদমাধ্যম NDTV ও আনন্দবাজার পত্রিকা সহ একাধিক জনপ্রিয় পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়, ৭ এপ্রিল রাতে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেন: "চিন্তা কোরো না, আমি আসছি। আল্লাহ আমাকে কোনো উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন। সময় আসবে, যেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন হয়েছে, তার বিচার হবে।"
এছাড়া, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসকে ইঙ্গিত করে বলেন: "ইউনুস জনগণকে কখনোই ভালোবাসেননি। তিনি শুধু ক্ষমতার লোভে দেশের ক্ষতি করেছেন।"
ভারতীয় মিডিয়া সূত্রে জানা যায়, শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বাংলাদেশে এখন সাংবাদিক, আইনজীবী, পুলিশ এমনকি শিল্পীরাও হামলার শিকার হচ্ছেন। ধর্ষণ বা ডাকাতির মতো অপরাধ নিয়ে রিপোর্ট করলে, সেই সংবাদমাধ্যমই টার্গেট হচ্ছে।
ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবাররাও। তারা বর্ণনা করেন ভয়াবহ নির্যাতনের কথা। এর জবাবে শেখ হাসিনা বলেন: "এরা মানুষ না। সবাই একদিন বিচারের মুখোমুখি হবে। আল্লাহ এ অন্যায় কখনো সহ্য করবেন না।"
প্রসঙ্গত, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের একাধিক নেতা আগেই আভাস দিয়েছিলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরলে তিনি ফিরে আসবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও এক ভিডিও বার্তায় জানান, মার্চের মধ্যেই শেখ হাসিনার ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে এই সব খবর ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ভারতীয় কিছু গণমাধ্যম দায়িত্বজ্ঞানহীন ও অতিরঞ্জিত সংবাদ ছড়াচ্ছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন—একদা স্বৈরাচারী বলে পরিচিত শেখ হাসিনার দেশে ফিরে আসার আদৌ কোনো সুযোগ আছে কি?
–সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে