
নিজস্ব প্রতিবেদক: ২ এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অবিস্মরণীয় ঘোষণা করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন। তিনি একসঙ্গে ১৯৫টি দেশের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আজ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে এবং মার্কিন মূলধন বাজার থেকে ট্রিলিয়ন ডলারেরও বেশি পুঁজি গায়েব হয়েছে। দেশটির শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের ওপরও ট্রাম্প ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার ফলে বাংলাদেশে উৎপাদিত পণ্য মার্কিন বাজারে প্রবেশ করতে গেলে ৫২ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। এই শুল্ক বাংলাদেশের অর্থনীতির জন্য বড় একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তবে মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান মন্তব্য করেছেন, বাংলাদেশের পোশাক খাতে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি।
এদিকে, গত পরশু রাতে হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে ট্রাম্প শুল্ক কমানোর সম্ভাবনা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সক্ষম হয়, তাহলে শুল্ক হার পুনর্বিবেচনা করা হতে পারে। ট্রাম্প আরও জানান, যে দেশ যত দ্রুত আলোচনা শুরু করবে, তাকে তত বেশি স্বাগত জানানো হবে। তিনি বিশেষভাবে তিনটি মার্কিন পণ্যের কথা উল্লেখ করেছেন—মার্কিন গাড়ি, জ্বালানি পণ্য এবং কৃষি পণ্য।
ট্রাম্প জানান, অনেক দেশ তার সঙ্গে আলোচনা শুরু করতে চাচ্ছে, তবে তিনি সব দেশের নাম উল্লেখ করেননি। বাংলাদেশও সরাসরি ট্রাম্পকে শুল্ক হার পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠিয়েছে এবং তিন মাস সময় চেয়েছে মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি কার্যকরভাবে নেগোসিয়েশন করে, তবে মার্কিন শুল্ক যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না।
বাংলাদেশ ইতিমধ্যে ১০০টি মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এছাড়া, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি করার জন্য মাল্টি-ইয়ার চুক্তি করেছে, যা দ্রুত কার্যকর হলে ট্রাম্পের শুল্ক নীতি পূর্ণ হবে। গতকাল, প্রধান উপদেষ্টা এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন, যা থেকে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন জ্বালানি খাতের কথাও উল্লেখ করেছেন, তিনি বলেছেন, সৌদি আরব বা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশি জ্বালানি পণ্য রয়েছে। তার এই বক্তব্যে তিনি দেশগুলোকে মার্কিন জ্বালানি পণ্য আমদানি করতে উৎসাহিত করেছেন। পাশাপাশি, মার্কিন কৃষি পণ্য আমদানির ক্ষেত্রেও বাংলাদেশে সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশ বিপুল পরিমাণে সয়াবিন তেলবীজ, গম ইত্যাদি আমদানি করে। যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তবুও এসব পণ্যের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয় না, তাই আমদানির মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি থেকে বাঁচা যাবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।
আরেকটি বড় সুযোগ বাংলাদেশের জন্য হলো তুলা। বাংলাদেশ মার্কিন তুলার পঞ্চম বৃহত্তম আমদানিকারক দেশ, তাই এই খাতের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষির সুযোগ রয়েছে।
বাংলাদেশ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে বসে নেই। দেশটি ইউরোপীয় ইউনিয়নের বাজারে আরও বেশি প্রবেশ করতে চাচ্ছে, যাতে মার্কিন শুল্ক যুদ্ধের কারণে বেশি ক্ষতিগ্রস্ত না হয়। এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি প্রক্রিয়া চলছে।
এদিকে, ট্রাম্প ইতিমধ্যে চীনের ওপর ১০২ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আজ থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা সদ্য সমাপ্ত চীন সফরের মাধ্যমে চীনা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছেন, যা এখনও অটুট থাকবে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
এইভাবে, বাংলাদেশ মার্কিন শুল্ক নীতির সঙ্গে সমন্বয় রেখে নিজের বাণিজ্যিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, এবং আশাবাদী যে সঠিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটি এই শুল্ক যুদ্ধ থেকে রক্ষা পাবে।
আসাদ/

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
১ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
১ দিন আগে

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
১ দিন আগে

আসন্ন ঈদুল আজহার আগে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর এসেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে

ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২ দিন আগে

দেশের সব ভূমি মালিক ও খতিয়ানধারীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) এবং আগের সব বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
২ দিন আগে

সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২ দিন আগে