
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা—যে নারী এক সময় ছিলেন ক্ষমতাধর নেত্রী, এখন তিনি একজন পলাতক শাসকের নাম। বাংলাদেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত এই স্বৈরাচার এখন দিল্লিতে আশ্রিত। তবে তাতেও তার ক্ষোভ এবং ক্ষমতা হারানোর যন্ত্রণা থেমে থাকেনি।
তিনি বারবার লাইভে এসে বলছেন, তিনি আবার ফিরবেন, আবার ক্ষমতায় আসবেন। এসব কথার মাধ্যমে তিনি তার অনুসারীদের মধ্যে আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু যিনি নিজের কর্মীদের অন্ধকারে ফেলে নিজে সরে যান, তার কথায় আর বিশ্বাস করবে কে?
এ মুহূর্তে তার সবচেয়ে বড় ক্ষোভের কারণ—ড. মোহাম্মদ ইউনুস। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছেন না হাসিনা। তার নাম উচ্চারণ করলেই যেন ক্ষোভে ফেটে পড়েন তিনি।
কিন্তু বাস্তবতা হলো, তার কণ্ঠের গর্জন ছাড়া কিছুই পরিবর্তিত হচ্ছে না। দেশের মানুষ আজও তার বিরুদ্ধে ক্ষুব্ধ। বাংলাদেশের গণআদালতে তো বটেই, আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত। জাতিসংঘের তদন্ত রিপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মূল্যায়ন, দুটোই তার জন্য ভয়াবহ সংকেত।
ভারতও এখন দ্বিধায়। একসময় হাসিনার পাশে থাকা দিল্লি এখন বুঝে গেছে—বাংলাদেশে তার ফেরার আর কোনো সুযোগ নেই। নরেন্দ্র মোদি শুরুতে থাইল্যান্ডে ড. ইউনুসের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, তবে পরে তিনি বৈঠকে বসেন, দীর্ঘ সময় কথা বলেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন—বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর ব্যক্তিনির্ভর নয়।
অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লির দ্বিধা অনেকটাই কাটিয়ে উঠেছে। তারা বাস্তবতা মেনে নিতে শুরু করেছে। ড. ইউনুসের কূটনৈতিক দক্ষতায় হাসিনাকে ছাড়া পথ চলার সিদ্ধান্তে ভারত অনেকটা এগিয়ে গেছে।
তবে দিল্লির একটাই বড় প্রশ্ন—হাসিনাকে তারা কী করবে? ফেরত পাঠাবে, নাকি স্থায়ীভাবে আশ্রয় দেবে? কারণ, একজন স্বীকৃত গণহত্যাকারীকে অন্য কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দিতে আগ্রহী হবে না।
এখন হাসিনার জন্য একমাত্র পথ হলো লাইভে এসে কথার ফুলঝুরি। কিন্তু সেই কথায় আর বাস্তবতা বদলায় না। প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসা তো দূরের কথা, আন্তর্জাতিক অপরাধের আসামি হিসেবে তার ভবিষ্যৎ এক বন্দির মতোই।
এখন শুধু সময়ের অপেক্ষা—এই গল্পের শেষ কোথায় গিয়ে ঠেকে।
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে