
সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা তৈরি করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ভূমিকম্প মোকাবিলায় সবাইকে সতর্কতা অবলম্বন ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে দেশ দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হতে পারে, বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলে ঝুঁকি সবচেয়ে বেশি।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে:
ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসারে ভবন নির্মাণ নিশ্চিত করা।
পুরোনো ভবনের সংস্কার: ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলো মেরামত ও শক্তিশালী করা।
অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার: বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা।
ইউটিলিটি লাইনের সঠিকতা: গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা।
নিয়মিত মহড়া ও প্রচার: ব্যক্তি ও প্রতিষ্ঠানের পর্যায়ে ভূমিকম্প মোকাবিলার করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করা।
জরুরি নম্বর সংরক্ষণ: ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স, হাসপাতালের জরুরি নম্বর সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা।
স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ: দুর্যোগকালীন সময়ে সহায়তার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন করা।
জরুরি সরঞ্জাম সংরক্ষণ: বাড়িতে টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও ফার্স্ট এইড বক্স সংরক্ষণ করা।
তদারকি সংস্থাকে সহযোগিতা: ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ইতোমধ্যে এসব বিষয়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন (১০২) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে ৫ কোটি টাকা এবং কঠিন চীবর দানে ৩ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেটের সোনা এবং রুপার দামও।
১৬ ঘণ্টা আগে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দেশটির সুপরিচিত সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন করে গতি এসেছে।
১৬ ঘণ্টা আগে

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
১ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
১ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
১ দিন আগে

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
১ দিন আগে