
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। তার কিছু নির্ভরযোগ্য নেতাকে ঢাকায় নাশকতা সৃষ্টির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতারা নিয়মিত বৈঠক করেছেন, যার মূল লক্ষ্য ছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এবং দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা।
একটি ভাইরাল হওয়া অডিওতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, "দলের প্রধানকে দেশে আনার প্রস্তুতি নিন। আমাদের নেতা কে, তাকে কীভাবে দেশে আনা যাবে?" এর কিছুদিন পর হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে কলকাতায় পাঠানো হয়, যেখানে তিনি বেশিরভাগ পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল, তা আরও পরিষ্কার হয়।
সূত্র অনুযায়ী, গত রবিবার কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টি আয়োজন করা হয়, যেখানে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন আসাদুজ্জামান খাঁন কামাল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র মীর জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। ইফতার পরবর্তী সময়ে তারা একটি গোপন বৈঠকে অংশ নেন।
এই বৈঠক সম্পর্কে আরও জানা গেছে যে, হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ঢাকার ফাঁকা অবস্থায় নাশকতা সৃষ্টির দায়িত্ব দিয়েছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় অস্থিতিশীলতা তৈরি করে দেশের ভিতরে ঢুকে পড়ার প্রস্তুতি চলছে।
এছাড়া, গোয়েন্দা সূত্রে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ১০০০ বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
এই গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং ঈদের সময় ঢাকার ফাঁকা পরিস্থিতি কাজে লাগিয়ে তাদের লক্ষ্য পূর্ণ করার চেষ্টা করা, এমনটাই বলছে নির্ভরযোগ্য সূত্র।
সোহাগ/

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৫ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে