
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবর সারা দেশে উদ্বেগ সৃষ্টি করে। গত সোমবার (২৪ মার্চ) বিকেলে মোহামেডান-শাইনপুকুর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এই সময় একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যা বিসিবি পরিচালক আকরাম খানকে গভীর আতঙ্কে ফেলে দেয়।
বুধবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত লাল-সবুজ দলের টি-টেন ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে আকরাম বলেন, তামিমের অসুস্থতার খবর শুনে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। আকরাম বলেন, ‘আমাকে জানানো হয়েছিল, তামিম আর নেই! এক মুহূর্তে যেন আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম। তারপরই রওনা দিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন পথ শেষ হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল, সব কিছু ঠিক তো?’
বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে তামিম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে বিকেএসপির কাছে অবস্থিত কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন। হাসপাতালে পৌঁছানোর পর তামিমের অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর তামিমের দ্রুত চিকিৎসা প্রদানকারী কেপিজে হাসপাতালের প্রশংসা করেন। আকরামও চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ার কারণে তামিমের জীবন রক্ষা পেয়েছে।’
বর্তমানে তামিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আকরাম জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে যদি তার অবস্থা স্থিতিশীল হয়, তবে তামিমকে বাসায় নেয়া হবে এবং পরবর্তী চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
রাকিব/

২২ ঘণ্টা আগে

১ দিন আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
৫ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৬ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬