
আজ ২৪ মার্চ ২০২৫ ইং, প্রবাসী ভায়েইরা আপনাদের জন্য বিনিময় রেট আপডেট করছি। তবে কটা বিষয় মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য কমতে বা বাড়তে পারে। তাই প্রবাসী ভাইদের উদ্দেশে বলছি আপনারা দেশে টাকা পাঠানোর আগে বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে।
সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা থাকার কারণে এর রেট সবার জানা দরকার পড়ে। তাই তদের কথা চিন্তা করেই আমরা প্রতিদিন সৌদি রিয়াল রেট দিয়ে থাকি। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার বিনিময় রেট জেনে নিয়ে তারপর দেশে টাকা পাঠাবেন। কেননা যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পাবে আপনার পরিবার বা আন্তীয় স্বজন।
আপডেটঃ-
সময়ঃ- সন্ধ্যা ৭ ;০০ মিনিট
তারিখ :
আজ ২৪/০৩/২০২৫- সৌদি ১ রিয়াল = ৩২.২৬ টাকা।
গতকাল ২৩/০৩/২০২৫- সৌদি ১ রিয়াল = ৩২.১৭ টাকা।
| প্রতিষ্ঠানের নাম | চার্জ | বিনিময় হার | পাঠানোর মাধ্যম | তুলার মাধ্যম | খরচ | ১০০০ রিয়ালতে কত টাকা | |
|---|---|---|---|---|---|---|---|
| Al Zamil Exchange | 19.00 | 32.26 | ক্যাশ | ক্যাশ | ৳ 339 | ৳ 28527 | |
| Enjaz Bank | 16.00 | 32.14 | ক্যাশ | ব্যাংক | ৳ 348 | ৳ 30414 | |
| Al-Rajhi Bank | 15.00 | 32.05 | ব্যাংক | ব্যাংক | ৳ 374 | ৳ 30359 | |
| Saudi American Bank | 20.00 | 32.19 | ক্যাশ | ব্যাংক | ৳ 385 | ৳ 28432 | |
| Express Money | 25.00 |
|
ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 | |
| Western Union | 25.00 | 32.24 | ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 |
আপনাদের একটা কথা বলে রাখি টাকা(রেমিটেন্স) কখনো হুন্ডিতে পাঠাবেন না। কেননা এটি একটি অবৈধ পন্থা। আপনারা সব সময় ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। এতে যেমন আপনার টাকা নিরাপদ থাকবে ঠিক তেমনি আপনার পাঠানে রেমিটেন্সে সচল হবে দেশের অর্থনীতি।
বিশেষ দ্রষ্টব্যঃ-আমরা প্রতিদিনই টাকার রেট আপডেট করে থাকি। সপ্তাহে প্রতিদিনই একই রেট যায় না বিভিন্ন দিন টাকার রেটের পরিবর্তন হয়। সুতরা আপনারা যেদিন ভালো রেট পাবেন সেইদিন দেশে টাকা পাঠালে বেশী উপকৃত হবেন। আপনি অবশ্যই তারিখ অনুযায়ী টাকার রেট দেখবেন অনেক সময় আপনারা আগের দিনের টাকার রেট দেখে বলে থাকেন যে আমরা ভুল তথ্য দিয়েছি তাই বলছি যে দয়া করে তারিখের সঙ্গে মিলিয়ে নিবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সর্বশেষ রেট জেনে নিলে কত টাকা পাওয়া যাবে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। তাই আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১২ ঘণ্টা আগে

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
২১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২২ ঘণ্টা আগে

আমেরিকার বিশাল ভূখণ্ডের ওপর যতটা আলো ঝলমলে শহর, ব্যস্ত মহাসড়ক আর আধুনিক স্থাপনা দেখা যায়, মাটির নিচে তার সম্পূর্ণ ভিন্ন এক জগতও রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে পুরোনো রেলপথ, পরিত্যক্ত সড়ক ও খনির অসংখ্য টানেল যার কিছু আজও মানুষের কৌতূহলের পাশাপাশি ভয়ও তৈরি করে। যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত হার্ডরক খনিরই অন্তত ১ লাখ ৪০ হাজার অবশিষ্ট স্থাপনা শনাক্ত করেছে সরকারি সংস্থাগুলো; এর মধ্যে প্রায় ৬৭ হাজার শারীরিক নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১ দিন আগে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ম্যাকেঞ্জি শহরের উত্তরে উইলিস্টন জলাধারে হঠাৎ করে দেখা মিলেছে গাছপালায় ঢাকা এক রহস্যময় দ্বীপের। পানির ওপর ভেসে থাকা দ্বীপটির আকস্মিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে। আরও আশ্চর্যের বিষয়, স্যাটেলাইটে স্পষ্টভাবে ধরা পড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বীপটি আবার অদৃশ্য হয়ে গেছে।
১ দিন আগে

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় বহুতল ছাত্রাবাস বা পেইং গেস্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থীর মৃত্যু হলে এই সংখ্যা পাঁচে পৌঁছায়।
১ দিন আগে

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে নিয়ে তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলাটিতে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার মধ্যে ২৯টিতে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
২ দিন আগে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
২ দিন আগে