
নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, শেখ হাসিনা দিল্লিতে নেই, তিনি এখন কলকাতার নিউটাউনে অবস্থান করছেন।
২২ মার্চ মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে তিনি উল্লেখ করেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে এসেছেন এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেখা করছেন। তিনি কলকাতায় স্থায়ীভাবে থাকবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে সল্টলেক ও নিউটাউনের দুটি জায়গায় দেখা গেছে, এবং তার অস্থায়ী ঠিকানা সম্ভবত নিউটাউনে।
পিনাকির পোস্টের পর সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। এর আগেও শোনা গিয়েছিল যে, ভারত হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি এবং তাকে অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেয়া হয়েছে। লন্ডনে তাকে আশ্রয় দেয়ার কথা শোনা গেলেও, ব্রিটিশ সরকার তা নাকচ করে দিয়েছে।
গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, হাসিনা দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি বাড়িতে বসবাস করছিলেন, যা ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকা। ওই বাড়িতে তাকে রাখা হয়েছিল।
তবে এই প্রতিবেদন প্রকাশের পর চার মাস যাবত হাসিনার অবস্থান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এখন, নিউটাউনে তার অবস্থান নিয়ে গুঞ্জন আর উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর আগেও নিউটাউনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখা গেছে। গত বছরের অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান এবং তার দলবলসহ নিউটাউনের ইকোপার্কে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল এবং হাজী সেলিমের ছেলে।
আরেকটি সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনার আত্মীয়, মাদারীপুরের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটনসহ অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। তাহলে কি হাসিনা তার আত্মীয়দের কাছেই নতুন ঠিকানা খুঁজে পেলেন?
—ফারিন/

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৪ মিনিট আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
১ দিন আগে

জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
১ দিন আগে

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
২ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে দেশে তাঁর নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই সামনে এসেছে শেখ হাসিনার নামে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এবং সেগুলো কীভাবে বাজেয়াপ্ত হবে, তা নিয়ে নতুন আলোচনা।
৩ দিন আগে

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
৬ দিন আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
২৬ আগস্ট ২০২৬