
মাগুরার ছোট্ট শিশু আছিয়া, যার ফেরার কথা ছিল হাসিমুখে, রঙিন পোশাকে, আনন্দ নিয়ে। কিন্তু সে ফিরল নিথর দেহে, কাফনের সাদা কাপড়ে মোড়ানো এক নিঃসঙ্গ যাত্রী হয়ে। যে শিশুর জন্য দেশবাসী সুস্থতার প্রার্থনা করেছিল, সেই শিশুই ফিরল নির্মম বাস্তবতার সাক্ষী হয়ে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে একটি হেলিকপ্টার মাগুরার আকাশে দেখা যায়, বুকভরা হাহাকার আর কষ্ট নিয়ে সেই হেলিকপ্টারে আছিয়ার নিথর দেহ পৌঁছায় মাগুরা স্টেডিয়ামে। মুহূর্তেই সেখানে ঢল নামে হাজারো মানুষের, যারা শেষবারের মতো তাকে দেখতে এসেছিল। কান্না, শোক, ক্ষোভ—সব মিলিয়ে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
নোমানী মাঠে আছিয়ার প্রথম জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। চারদিকে নিস্তব্ধতা, বুকচাপা কান্না, আর চোখের জলে বিদায়ের মুহূর্ত। এরপর তাকে নেওয়া হয় তার গ্রামের বাড়ি জারিয়ায়, যেখানে দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।
পরিবার, স্বজন, প্রতিবেশী—সবাই যেন বাস্তবতাকে মেনে নিতে পারছিল না। যে ঘরের মেয়ে একদিন রঙিন জামা পরে খেলে বেড়াত, সে আজ শুয়ে আছে মাটির নিচে, কাফনের সাদা কাপড়ে মোড়ানো।
আছিয়ার মরদেহ যখন তার বাড়িতে পৌঁছায়, তখন শুধু শোকই নয়, মানুষের মনে জন্ম নেয় প্রবল ক্ষোভ। বিক্ষুব্ধ গ্রামবাসী ধর্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যেন সেই পাপের চিহ্নটুকুও নিশ্চিহ্ন হয়ে যায়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের সবাই গ্রেপ্তার হয়েছে এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কঠোর শাস্তির আশ্বাস দেন।
কিন্তু শুধু শাস্তি কি আছিয়ার মতো আরেকটি শিশুকে রক্ষা করতে পারবে? সমাজ কি আরেকটি নিষ্পাপ প্রাণকে এভাবে অকালে ঝরে যেতে দেবে? এই প্রশ্ন আজ পুরো জাতির সামনে। আছিয়া চলে গেছে, কিন্তু তার চলে যাওয়ার যন্ত্রণা, সমাজের ব্যর্থতার ইতিহাস, আর বিচারের দাবির সেই তীব্র প্রতিধ্বনি থেকে যাবে অনেকদিন...

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে আবারও পরিবর্তন এসেছে। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের বিনিময় হারের তালিকায় আবারও পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি রিয়ালের মূল্য আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রাত ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২.৫৭ টাকা।
৮ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন কাঠামোকে সামনে রেখে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
১০ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের আওতায় কম পেনশন পাওয়া পুরোনো অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। এ উপলক্ষে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে সংগঠনটির নির্বাচন কমিশন।
১৫ ঘণ্টা আগে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে। এর প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।
২২ ঘণ্টা আগে