
মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ, কারণ এটি তার জীবনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। তার অবসরের ঘোষণা দেওয়ার পর পরই দিল্লির ম্যাচে খেলতে নেমে তিনি নিজেও সম্ভবত এই শেষ মুহূর্তগুলো উপভোগ করেছেন। তবে ম্যাচটি বাংলাদেশের জন্য ভালোভাবে শেষ হয়নি। অত্যন্ত বাজে ভাবে শেষ হইছে।
ম্যাচের ৯ম ওভারে বল করতে এসে মাহমুদউল্লাহ রিয়াদ একটি নো বল করেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই সময় ভারতের স্কোর ছিল ৬৬ রান, ৩ উইকেটের বিনিময়ে। কিন্তু নো বলের পর ফ্রি হিটে নীতিশ রেড্ডি ছক্কা মারেন, যা ভারতীয় দলের মনোবল বাড়িয়ে দেয়। সেই মোমেন্টাম ধরে রেখে ভারত শেষ পর্যন্ত ২২১ রান করে। বাংলাদেশের জন্য এত বড় লক্ষ্য তাড়া করা সম্ভব হয়নি, ফলে তারা ৮৬ রানের ব্যবধানে পরাজিত হয়।
এই মুহূর্তগুলো রিয়াদের জন্য হতাশাজনক হলেও তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য অর্জন তাকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় করে রাখবে।
রিংকু সিং মনে করছেন যে, মাহমুদউল্লাহর সেই নো বলটাই ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে। ভারতের এই ব্যাটার ম্যাচ শেষে বলেন, 'মাহমুদউল্লাহর নো বল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। রেড্ডি ভাই (ফ্রি হিটে) ছক্কা মারে এবং আত্মবিশ্বাস পেয়ে যায়। এরপর সে চালিয়ে গেছে।'
এদিকে তাসকিন আহমেদ বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’
‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’-যোগ করেন তিনি।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬