
সাকিব আল হাসানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা তুঙ্গে। চোখের সমস্যার কারণে ব্যাট হাতে লড়াই করছেন সাকিব, কিন্তু বল হাতে তার অবস্থা আরও হতাশাজনক। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে সাকিবের বোলিংয়ে দেখা গেছে নিস্তেজ পারফরম্যান্স। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান দিলেও পাননি কোনো উইকেট, যা তার ক্যারিয়ারে অন্যতম খরুচে বোলিং পারফরম্যান্স।
ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে এক আলাপে সাকিবের বোলিং নিয়ে আলোচনা করেছেন। মাঞ্জরেকার বলেন, সাকিবের বোলিং ব্যর্থতার পেছনে অন্যতম কারণ হলো ভারতীয় দলে অনেক বাঁহাতি ব্যাটারের উপস্থিতি। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, এবং রবীন্দ্র জাদেজার মতো তিনজন বাঁহাতি ব্যাটার শীর্ষ ছয়ে থাকায় সাকিবের জন্য বোলিং করা কঠিন হয়ে পড়েছিল।
মাঞ্জরেকার আরও বলেন, উইকেটও টার্নিং ছিল না, যা সাকিবের মতো স্পিনারের জন্য গুরুত্বপূর্ণ। সাকিব সাধারণত টার্নিং উইকেটে ভালো বোলিং করেন এবং ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। তবে চেন্নাইয়ের উইকেট সেভাবে সহায়তা না করায় সাকিব সুবিধা করতে পারেননি।
সাকিবের ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলার পরিকল্পনা নিয়েও কথা বলেন মাঞ্জরেকার। তিনি মনে করেন, উইকেট ও প্রতিপক্ষের ব্যাটারদের দেখে হয়তো সাকিব সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্যাটিংয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রথম ইনিংসে সাকিবের ব্যাটিং দেখে উজ্জীবিত মনে হলেও, বোলিংয়ে তার মধ্যে সেই প্রাণশক্তি দেখা যায়নি।
সাকিবের কম বোলিং করার বিষয়ে মাঞ্জরেকার বলেন, অধিনায়ক নাজমুল শান্তও তাকে কম বোলিং করিয়েছে, বিশেষ করে যখন ঋষভ পন্ত ব্যাট করছিলেন। মেহেদী হাসানকে এক প্রান্তে লাগাতার বোলিং করতে দেখা গেলেও, ম্যাচআপের কারণে সাকিবকে তখন বোলিংয়ে আনা হয়নি।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
৩ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
৬ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে