ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আর বেশি দেরি নেই। ইতোমধ্যে সৌদি আরব ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে—চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে ঈদ হতে পারে ৬ জুন, শুক্রবার।
সৌদির সরকারি ক্যালেন্ডার 'উম আল কুরা' অনুসারে, ৫ জুন পালিত হবে আরাফাত দিবস এবং পরদিন ৬ জুন ঈদুল আজহা। সেই হিসেবে ২৮ মে থেকে শুরু হতে পারে জিলহজ মাস।
তবে ইসলামী শরিয়তে ঈদের সময় নির্ধারণ করা হয় চাঁদ দেখার ভিত্তিতে। নবী করিম (সা.)-এর ...