বাংলাদেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত, স্বাস্থ্য বিভাগের বার্তা
বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে ভালো খবর হলো, আক্রান্তদের কারও ক্ষেত্রে গুরুতর কোনো সমস্যা দেখা যায়নি এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, "প্রতিবছর নিপা ভাইরাস শনাক্তে আমরা খেজুরের কাঁচা রস পান করা রোগীদের নমুনা পরীক্ষা করি।" এবারও ৪৮ জনের নমুনা পরীক্ষা করা ...