এই মাত্র শেষ হল আর্জেন্টিনা উরুগুয়ের ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী ফুটবল দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছিল শারীরিক লড়াই ও লাতিন ফুটবলের এক অনবদ্য মিশ্রণ! শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-০ ব্যবধানে জয়ী হয়েছে, যেখানে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদা। তবে এই ম্যাচটি মূলত আলোচনায় এসেছে হাতাহাতি এবং স্লেজিংয়ের কারণে, যার ফলস্বরূপ ইনজুরি সময়ে আর্জেন্টিনার খেলোয়াড় নিকো গঞ্জালেস লাল কার্ড দেখেন। তবুও, আর্জেন্টিনা প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরে ...