বাংলাদেশ দলে খেলে হামজা চৌধুরী কত টাকা পেলেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ২৫ মার্চ ভারতের বিরুদ্ধে খেলার মাধ্যমে তিনি জাতীয় দলে অভিষেক করেন। তবে অনেকের মনে প্রশ্ন উঠছে, জাতীয় দলের হয়ে খেলা থেকে হামজা কি ধরনের আর্থিক সুবিধা পেয়েছেন?
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। ক্যাম্পে থাকলে ফুটবলাররা প্রতিদিন ২০ হাজার টাকা সম্মানী পান, তবে এটি মাঝে মাঝে ...