বাংলাদেশের নতুন বোলিং কোচ হচ্ছেন উমর গুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুলের নাম শোনা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রেক্ষিতে উমর গুলকেই বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, এবং চূড়ান্ত শর্তাবলী সম্পর্কে আলোচনা চলমান।
৪২ বছর বয়সী উমর গুলকে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ শুরুর আগে তিন মাসের প্রাথমিক ...