তামিমের সর্বশেষ অবস্থা: মুশফিকুর রহিম হাসপাতালে ছুটে গেলেন
নিজস্ব প্রতিবেদক: ডিপিএল-এর ম্যাচ খেলতে আজ (২৪ মার্চ) সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম, কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অসুস্থতার কথা টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার মাঠে ফিরে আসেন, তবে মাঠে ফেরার পর তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।
শারীরিক অবস্থার খারাপ হওয়ায় হেলিকপ্টারযোগে তামিমকে ...