ভোটকেন্দ্রে উত্তেজনা; বন্ধ ভোটগ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও ...