একাধিক আসনের নির্বাচন স্থগিত: প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সীমানা নির্ধারণ–সংক্রান্ত আইনি জটিলতার জেরে পাবনার দুটি সংসদীয় আসনের নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা–১ ও পাবনা–২ আসনের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা–১) ও ৬৯ (পাবনা–২)–এর সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশ অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ...